মেঘনায় জাহাজে মিলল ৫ গলাকাটা লাশ, হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

Date:

Share post:

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজে পাঁচজনের গলাকাটা লাশ পাওয়ার খবর দিয়েছে নৌ পুলিশ। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকালে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে নৌ পুলিশ সেখানে যায়।

তিনি বলেন, “টেলিফোনে বলা হয়েছে, ওই জাহাজে ডাকাতের হামলা হয়েছিল। আমরা পাঁচজনের লাশ পেয়েছি, তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

“ওই পাঁচজনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।”

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্ট গার্ড ও পুলিশ।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মহসিন উদ্দিন বলেছেন, গুরুতর অবস্থায় যে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে দুজন মারা গেছে। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ধোঁকাবাজ নাবিদ আশরাফ প্রতারণা আর আত্মসাৎ যার মূল পেশা

স্টাফ রিপোর্টার: ব্যবসার কথা বলে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার...

ময়মনসিংহে যাত্রা শুরু করলো ‘ভার্চুয়াল বৈশাখী সংবাদ’:ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাত্রা, উদ্বোধনে জেলা প্রশাসক

ফয়েজ আল মামুন, বৈশাখী সংবাদ : প্রযুক্তির অগ্রযাত্রায় গণমাধ্যম আজ এক নতুন দিগন্তে। সেই দিগন্তে পা রাখলো ময়মনসিংহ, যেখানে...

ইজরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি :ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ,বৃদ্ধ থেকে শিশু নিরস্ত্র মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে গাজাকে ধ্বংস্তুপে পরিণত করেছে।বিশ্ববাসীদের গাজা...

জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জ সাংগঠনিক থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়েজ আল মামুন, ময়মনসিংহ : ময়মনসিংহের ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জে হাজী মকবুল হোসেন মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড...