স্টাফ রিপোর্টার: ব্যবসার কথা বলে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর আত্মগোপনে চলে গেছেন নাবিদ আশরাফ নামের এক ব্যক্তি। তার মূল পেশাই প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী প্রবাসী আনোয়ার হোসেন ও রাসেল আহম্মেদ জানান, ‘সি ফ্রেশ ফিস কোম্পানি’ নামক প্রতিষ্ঠানে মাছের ব্যবসা পরিচালনার কথা বলে বিভিন্ন ধাপে তাদের কাছ থেকে মোট ১০ লাখ ৬৯ হাজার ৮৭৭ টাকা নেন নাবিদ আশরাফ। তবে টাকা নেওয়ার পর কোনো ব্যবসা পরিচালনা না করে তিনি কৌশলে সময় ক্ষেপণ করতে থাকেন।পরবর্তীতে পাওনা টাকার হিসাব চাইলে তিনি ভুক্তভোগীদের কয়েকটি চেক ও একটি লিখিত জবানবন্দি প্রদান করেন। এর পরপরই অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টার, খাতা ও যাবতীয় কাগজপত্র গোপনে নিয়ে তিনি আত্মগোপনে চলে যান এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।ভুক্তভোগীদের দাবি, শুধু তাদের সাথেই নয়—পার্টনারশিপ ব্যবসার নাম করে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে একইভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন নাবিদ। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিকদের উক্ত প্রতারকের সাথে যেকোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, নাবিদ আশরাফ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা ভুক্তভোগীদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
Related articles
ফিচার
ময়মনসিংহে যাত্রা শুরু করলো ‘ভার্চুয়াল বৈশাখী সংবাদ’:ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাত্রা, উদ্বোধনে জেলা প্রশাসক
ফয়েজ আল মামুন, বৈশাখী সংবাদ : প্রযুক্তির অগ্রযাত্রায় গণমাধ্যম আজ এক নতুন দিগন্তে। সেই দিগন্তে পা রাখলো ময়মনসিংহ, যেখানে...
রাজনীতি
ইজরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল ময়মনসিংহ
ময়মনসিংহ প্রতিনিধি :ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ,বৃদ্ধ থেকে শিশু নিরস্ত্র মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে গাজাকে ধ্বংস্তুপে পরিণত করেছে।বিশ্ববাসীদের গাজা...
রাজনীতি
জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জ সাংগঠনিক থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফয়েজ আল মামুন, ময়মনসিংহ : ময়মনসিংহের ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জে হাজী মকবুল হোসেন মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড...
রাজনীতি
ত্যাগী ও পরিশ্রমী সাবেক ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক এর বিরুদ্ধে অপপ্রচার
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ত্যাগী ও পরিশ্রমী সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক। তিনি একাধারে সুনামের...

