কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Date:

Share post:

বীর ছবির “তুমি আমার জীবন আমি তোমার জীবন” শিরোনামে গাওয়া গানে কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খান জিয়াউর রহমান।

রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য সোমনূর মুনির কোনাল পেয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।এটি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ হৃদয়’ সিনেমার তুমি আমার জীবন, আমি তোমার জীবন…গান।

সরকারি প্রজ্ঞাপনে গানের নাম ‘ভালোবাসার মানুষ’ থাকলেও শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি তুমি আমার জীবন নামেই প্রকাশ হয়েছে। পুরোনো গানের আস্থায়ীর দুই লাইন নিয়ে নতুন গানটির কথা লিখেছেন গীতিকার কবীর বকুল। তুমি আমার জীবন গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ধোঁকাবাজ নাবিদ আশরাফ প্রতারণা আর আত্মসাৎ যার মূল পেশা

স্টাফ রিপোর্টার: ব্যবসার কথা বলে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার...

ময়মনসিংহে যাত্রা শুরু করলো ‘ভার্চুয়াল বৈশাখী সংবাদ’:ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাত্রা, উদ্বোধনে জেলা প্রশাসক

ফয়েজ আল মামুন, বৈশাখী সংবাদ : প্রযুক্তির অগ্রযাত্রায় গণমাধ্যম আজ এক নতুন দিগন্তে। সেই দিগন্তে পা রাখলো ময়মনসিংহ, যেখানে...

ইজরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি :ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ,বৃদ্ধ থেকে শিশু নিরস্ত্র মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে গাজাকে ধ্বংস্তুপে পরিণত করেছে।বিশ্ববাসীদের গাজা...

জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জ সাংগঠনিক থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়েজ আল মামুন, ময়মনসিংহ : ময়মনসিংহের ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জে হাজী মকবুল হোসেন মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড...