সরকারি গাছ কেটে নিয়ে বিক্রি করেছেন নাজিমুদ্দিন ফকির।

Date:

Share post:

ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডে বীন পাড়ার পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাধের গাছ কেটে নিয়েছে আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিন ফকির। গত ১৬ই আগস্ট নাজিমুদ্দিন ফকির ছয়টি গাছ বিক্রি করে দেন যার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এর আগেও তিনি বিভিন্ন সময় গাছ বিক্রি করেছেন এ নিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে উনারা বলেন গেল এক বছরে প্রায় দশ লক্ষ টাকার গাছ বিক্রি করেছেন। প্রভাবশালী আওয়ামী লীগের নেতা হওয়ায় এবং বেড়ীবাদ রক্ষা কমিটির সভাপতি থাকায় ওনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। বারবার পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ দিলেও উনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি তাই এলাকার জনগণ সঠিক বিচারের দাবি জানান। পরবর্তীতে যে গাছগুলো কেটে নিয়েছে তা খুঁজে পাওয়া যায় জয় বাংলা বাজারে মুনসুর মিয়ার স-মিলে । স-মিলে মালিক মুনসুর কাছে জানতে চাইলে তিনি বলেন এই কাটগুলো বেড়ীবাধের কাট। নাজিমুদ্দিন ফকিরকে বারবার কল দিলেও উনি কল রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ধোঁকাবাজ নাবিদ আশরাফ প্রতারণা আর আত্মসাৎ যার মূল পেশা

স্টাফ রিপোর্টার: ব্যবসার কথা বলে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার...

ময়মনসিংহে যাত্রা শুরু করলো ‘ভার্চুয়াল বৈশাখী সংবাদ’:ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাত্রা, উদ্বোধনে জেলা প্রশাসক

ফয়েজ আল মামুন, বৈশাখী সংবাদ : প্রযুক্তির অগ্রযাত্রায় গণমাধ্যম আজ এক নতুন দিগন্তে। সেই দিগন্তে পা রাখলো ময়মনসিংহ, যেখানে...

ইজরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি :ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ,বৃদ্ধ থেকে শিশু নিরস্ত্র মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে গাজাকে ধ্বংস্তুপে পরিণত করেছে।বিশ্ববাসীদের গাজা...

জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জ সাংগঠনিক থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়েজ আল মামুন, ময়মনসিংহ : ময়মনসিংহের ৩৩নং ওয়ার্ড শম্ভূগঞ্জে হাজী মকবুল হোসেন মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩নং ওয়ার্ড...